সুমন আলীঃ
নান্দনিক ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। দুইদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি ম্যানেজিং কমিটির (এডহক) আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য (নারী) সখিনা বেগম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মিজানুর রহমান । এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন বলেন, “শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে দূরে রাখে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে” তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের সবধরনের সার্বিক সহযোগিতা করবেন।
সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তব্য শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখায় শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি দেখা যায়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মোঃ সুমন আলী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 




















