মোল্লা মনিরুজ্জামানঃ
বোয়ালমারী উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের কাদিরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ ৮ ই ফেব্রুয়ারী রোজঃ রবিবার সকাল ৯ ঘটিকায় জাক জমক ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসাবে আসন গ্রহন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান। উদ্ভোদন করেন ২ নং সাতৈর ইউনিয়ন চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন; উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মীর সোহরাব আলী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা আক্তার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাধবপুর কালিদাস মুখার্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস। বিভিন্ন খেলাধুলা, নাচ, গান, কবিতা আবৃতি মনোমুগ্ন পরিবেশের ভিতর দিয়ে অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, অভিভাবক, আমন্ত্রিত অথিতি ও এলাকাবাসীর উপস্থিতিতে প্রানবন্ত পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মোল্লা মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি 





















