মানিক কুমার দাসঃ
ফরিদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনের ১১ দলের প্রার্থী প্রফেসর আবদুত এর পক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল রবিবার শহরের অম্বিকাপুর ও গোয়ালচামটের ওয়ারলেস পাড়ায় পৃথকভাবে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ফরিদপুর সদর ৩ আসনে ১১দল মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী প্রফেসর আবদুত তওয়াবের
পক্ষে সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন এবং নির্বাচনী প্রচারণা চালান।
জনসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে ১১ দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















