ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ায় সামিয়া ওরফে নিঝুম (২০) নামে এক মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সামিয়া নিঝুম পাবনা জেলার চাটমোহর থানার ছোট শালিখা এলাকার আবদুস সালামের মেয়ে। সে কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ভবনে তিনি একাই একটি কক্ষ সাবলেট নিয়ে থাকতেন।
বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন জানান, রোববার রাতে সামিয়ার বাবা মুঠোফোনে যোগাযোগ করে মেয়ের সঙ্গে কথা বলতে না পারার কথা জানান এবং রুমে খোঁজ নিতে বলেন।
রুমের বাহির থেকে একাধিকবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















