ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে ৭.৬২ এম এম বোরের ৪০রাউন্ড গুলি উদ্ধার

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে ৭.৬২ এম এম বোরের ৪০রাউন্ড গুলি উদ্ধার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিয়ান্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ মি.মি. ক্যালিবারের ৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে যৌথ অভিযানের মাধ্যমে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি স্থানীয় পুলিশকে ফোন করে জানান, বোয়ালমারী উপজেলার কালিয়াবড এলাকার একটি দোকানের সামনে সন্দেহজনক দুটি প্যাকেট দেখতে পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বোয়ালমারী আর্মি ক্যাম্প স্থানীয় পুলিশের সহযোগিতায় দ্রুত ঘটনা স্থলে ছুটে যান।

দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় গুলির দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ৭.৬২ এম এম বোরের গুলি পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে বিশ রাউন্ড করে গুলি ছিলো। উদ্ধারকৃত গোলাবারুদগুলো নিরাপদে জব্দ করে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এলাকাটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক ছড়াতে না পারে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উদ্ধার হওয়া এসব অ্যামোনিশন সামরিক বাহিনীর ব্যবহৃত মানের হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। কীভাবে এবং কে বা কারা এই গোলাবারুদ সেখানে ফেলে গেল, তা উদঘাটনে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশ বা নিকটস্থ সেনা ক্যাম্পকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দূর্নীতিবাজ জুলুমবাজ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে দেশের জনগণঃ -ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম

error: Content is protected !!

বোয়ালমারীতে ৭.৬২ এম এম বোরের ৪০রাউন্ড গুলি উদ্ধার

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :