ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর মহড়া

জসীমউদ্দীন ইতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে সেবাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সেনা ক্যাম্পের উদ্যোগে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরাও অংশ নেন।

মহড়ায় সম্ভাব্য সংঘর্ষ, ভোটকেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়। এছাড়াও যেকোন সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও প্রস্তুতিতে আধুনিক কৌশলে জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত প্রতিক্রিয়া, নিরাপত্তা বলয় গঠন এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক প্রদর্শন করা হয়। একই সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া টিম (কিউআরটি) গঠন, টহল ব্যবস্থা, চেকপোস্ট স্থাপন এবং ভিড় নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়। মহড়ার সময় শহরের প্রধান সড়কগুলোতে সশস্ত্র টহলও জোরদার করা হয়।

নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ধরনের মহড়া সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

মহড়া চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের প্রতীকঃ -মিলন

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর মহড়া

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :