নুরুল ইসলামঃ
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার তরুন উদ্ভাবক নোমান খানের নেতৃত্বে team Aaloo থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে স্বর্নপদক সহ ৪ টি পুরস্কার জিতেছে। নোমান খান উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আজম খানের পুত্র।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ২৯ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহনে অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবন প্রতীযোগিতায় (World Youth Scientific Invention & Innovation Competition (WYSII 2026)
বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তরুণ উদ্ভাবক নোমান খান। তার নেতৃত্বাধীন Team AaLoo অর্জন করেছে অসাধারণ সাফল্য।
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় Computer, AI & Digital Innovation ক্যাটাগরিতে অংশ নিয়ে দলটি মোট চারটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে — Gold Prize, Top 5 Award (Overall 3rd Position), Panel’s Choice Award এবং Best Poster Award। বিচারকদের মূল্যায়নে Team AaLoo ছিল প্রতিযোগিতার অন্যতম আলোচিত ও প্রভাবশালী দল।
দলটির উপস্থাপিত প্রকল্প “The Smart Solar Lamp – Revolutionizing Fish Farming” একটি স্মার্ট সৌরশক্তিচালিত পরিবেশবান্ধব আলোকব্যবস্থা, যা মাছ চাষ ও গ্রামীণ উৎপাদন ব্যবস্থায় কম খরচে নিরবচ্ছিন্ন আলোর সমাধান দিতে সক্ষম। নবায়নযোগ্য শক্তি ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এর বাস্তবসম্মত প্রয়োগযোগ্যতার জন্য আন্তর্জাতিক বিচারকরা প্রকল্পটিকে উচ্চ প্রশংসা করেন।
এ ব্যাপারে তরুণ উদ্ভাবক নোমান খান বলেন, আমাদের লক্ষ্য এমন প্রযুক্তি তৈরি করা যা বাস্তবে মানুষের কাজে লাগবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতাকে আরও শক্তভাবে তুলে ধরতে আমরা কাজ করে যাচ্ছি।”
এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক বিজ্ঞানমঞ্চে বাংলাদেশের তরুণদের সক্ষমতা নতুন করে প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। Team AaLoo–এর এই অর্জন দেশের ভবিষ্যৎ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দিবে বলে মনে করছেন তারা।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 




















