মাহবুবুর রহমান সোহেলঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্র সফিপুর বাজারে জনতার ঢল নামিয়ে গাজীপুর-১ আসনের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ প্রচারণায় হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগান, মিছিল আর ব্যানার-ফেস্টুনে সফিপুর বাজার রূপ নেয় এক বিশাল রাজনৈতিক সমাবেশে।
প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না বলেন, “গাজীপুর-১ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণ আজ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শিবলু বকশী এবং প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাজী জয়নাল আবেদীন ও কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসিন মোল্লা। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
এছাড়াও সুরুজ্জামান, ওহাব আলী, মাহেব, আতিক, জয়নালসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রচারণাকালে নেতারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গাজীপুর-১ আসনে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান। নেতাকর্মীদের বজ্রকণ্ঠ স্লোগান ও মিছিলের মাধ্যমে সফিপুর বাজারে সৃষ্টি হয় এক আবেগঘন, উদ্দীপনাময় ও উৎসবমুখর পরিবেশ।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি 




















