আলিফ হোসেনঃ
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে
তানোর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (প্রতিক ধানের শীষ) মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
এই জনসভা সফল করার লক্ষ্যে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তানোর উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জনসভার সার্বিক প্রস্তুতি, কর্মসূচি ও রাজনৈতিক প্রেক্ষাপট গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ড্যাব নেতা ডা. মিজানুর রহমান, পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক মজিবুর রহমান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, বিএনপি নেতা তোফাজ্জুল ইসলাম তোফা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, উপজেলা মহিলা দলের সভাপতি পলি বেগম, তানোর পৌর কৃষক দলের আহবায়ক মশিউর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা সমশের, নজরুল, তানোর পৌর ছাত্রদলের আহবায়ক রনজু ইসলাম ও আতিকুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তানোরের জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এবং শেষ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এবিষয়ে তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন,নির্বাচনী জনসভা ঘিরে নেতা ও কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি বলেন,নেতা ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভা স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় পরিণত হবে ইনশাল্লাহ।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 




















