গোলাম রাব্বীঃ
রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে শাখার আয়োজনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী–এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ রায়হান সিরাজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে ১১ দলীয় ঐক্য জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা নায়েবুজ্জামান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গংগাচড়া উপজেলা শাখা মোঃ আল মামুন, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, রংপুর জেলা শাখা মোঃ রিফাত হোসেন, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি, গংগাচড়া উপজেলা শাখা হাফেজ মাওলানা মোঃ মমিনুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী মোঃ রায়হান সিরাজীকে বিজয়ী করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক সংসদ গঠনের আহ্বান জানান।
জনসভায় স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 




















