ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নির্বাচনী নিরাপত্তায় কঠোর সদরপুর, যৌথবাহিনীর টহল শুরু

নুরুল ইসলামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতে যৌথ বাহিনীর সমন্বিত নিরাপত্তা মহড়া ও টহল কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এই বিশেষ নিরাপত্তা উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা, আবাসিক অঞ্চল ও নির্বাচনী সংবেদনশীল এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে টহল পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণ এবং সাধারণ জনগণের মাঝে জনসচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

নির্বাচনকে ঘিরে জনদুর্ভোগ ও যানজট নিরসনে শহরের প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা, ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ তৈরির লক্ষ্যে এই যৌথ বাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, বিশৃঙ্খলা, গুজব, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে টহল ও যৌথ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

এছাড়া ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে যৌথ বাহিনী।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

error: Content is protected !!

নির্বাচনী নিরাপত্তায় কঠোর সদরপুর, যৌথবাহিনীর টহল শুরু

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :