ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে যৌথবাহিনীর আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার

মিজান উর রহমানঃ

ফরিদপুরে যৌথবাহিনী আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ফরিদপুরের কোতোয়ালী থানাধীন কানাইপুর আখ সেন্টার সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অবৈধ অস্ত্র ও গুলাবরুদ উদ্ধার করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী ২০২৬) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে। গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয়। এ সময় পানিতে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান,২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।

যৌথ বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিরাপত্তার স্বার্থে তাদের ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ফরিদপুরে যৌথবাহিনীর আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান চলমান রয়েছে ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

error: Content is protected !!

ফরিদপুরে যৌথবাহিনীর আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :