রনি আহমেদ রাজুঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্বল বিতরণের আড়ালে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে। অভিযোগ রয়েছে, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালবেলায় হাসপাতাল চত্বরে আগত সাধারণ রোগী ও স্বজনদের মাঝে কম্বল বিতরণ করছিলেন অভিযুক্তরা। একপর্যায়ে তারা উপস্থিত ব্যক্তিদের সুকৌশলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় মহম্মদপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন ০৬ নং সদর ইউনিয়নের জামায়াত আমির হুসাইন আহমেদ কাবুল, ০৬ নং ওয়ার্ড আমির মুকুল মিয়া, ওবায়দুল্লাহ বিন, হাফিজার ও হাবিবুল্লাহ এনাম।
মহম্মদপুর থানা পুলিশ জানায়, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কোনো সরকারি প্রতিষ্ঠান বা সেবামূলক কার্যক্রমের আড়ালে রাজনৈতিক প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। আটক পাঁচজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 





















