ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে ব্লু বার্ড স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুরের গুহ লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ব্লু বার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০‌ টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ও ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার ডাঃ এ কে সালাউদ্দিন আহমেদ দিলীপের সভাপতিত্বে এবং স্কুলের পরিচালক মোহাম্মদ বিল্লাল খানের পরিচালনায় আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব মোহাম্মদ ইসরাফিল মিয়া, পৌরসভার সাবেক কমিশনার ও ব্যবসায়ী আলহাজ্ব জাহাঙ্গীর খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান মাহমুদ খান প্রিন্স এবং সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দোলা সাহা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২১ টি ইভেন্টে অংশগ্রহণ করে। এছাড়া আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের জন্যও বিশেষ খেলার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোশারফ মুন্সী ও মোহাম্মদ আবুল বাশার।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

error: Content is protected !!

ফরিদপুরে ব্লু বার্ড স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :