ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমতের ছেলে রহমত (১৫) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৬)।

আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় মোটর সাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যান তারা। প্রাইভেট শেষে কিশোরীনগর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

error: Content is protected !!

প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :