মোঃ আমিন হোসেন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনী পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর কারিগরি সহযোগিতায় এবং Alliance for Fair Election and Democracy (AFED)-এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকায় অবস্থিত স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দুমাউস’ (দুস্থ এনজিও সংস্থা)-এর নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাঠ পর্যায়ে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এমন স্বেচ্ছাসেবকদের নিয়ে এই নিবিড় প্রশিক্ষণ পরিচালিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, “একটি অংশগ্রহণমূলক, অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারা মাঠ পর্যায়ে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও উপস্থাপন করতে পারবেন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন দুমাউস-এর পরিচালক এইচ এম তানভীর আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন দুমাউস-এর কো-অর্ডিনেটর মোঃ আবুল হাসান।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর রিজিওনাল কো-অর্ডিনেটর ও মাস্টার ট্রেইনার নূর ই আজম হায়দারী। সেশনগুলোতে নির্বাচনী আচরণবিধি, পর্যবেক্ষণের কৌশল, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুতকরণ, পাশাপাশি পর্যবেক্ষকদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পর্যবেক্ষকদের হাতে প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে AFED-এর পর্যবেক্ষক দল সারাদেশে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি 

















