ঢাকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

মানিক কুমার দাস:

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্লাস্টিকের কৌটায় মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ রোববার সকাল প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল আলিপুর এলাকার মাজেদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে প্লাস্টিকের কৌটায় টেপ দিয়ে মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত থাকায় দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অথবা ভবিষ্যতে নাশকতা চালানোর পরিকল্পনায় এসব বস্তু সেখানে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বিষয়টি নিশ্চিত ও নিরাপদভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যে ফরিদপুর জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল কোতোয়ালি থানায় পৌঁছেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম পরিচালনা করবে।

প্লাস্টিকের কৌটায় মোড়ানো থাকায় এগুলো আদৌ হাতবোমা বা বিস্ফোরক কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :