ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। এই সভায় বাজারের বিভিন্ন বণিক সমিতির নেতা-কর্মী ও ব্যবসায়ীরা তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনায় সম্মুখীন সমস্যা এবং দাবি-দাওয়া তুলে ধরেন।
সভাটি আজ রোববার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে তার অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভেড়ামারা পৌরসভার অধীনে বণিক সমিতি, রেল বাজার বণিক সমিতি, ডাকবাংলো ব্যবসায়ী সমিতি, মধ্য বাজার ব্যবসায়ী সমিতি, কাঠেরপুল বাজার কমিটিসহ বিভিন্ন ব্যবসায়ী কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতা, যেমন অবকাঠামোগত সমস্যা, নিরাপত্তা, কর-ভ্যাট সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য স্থানীয় চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তারা তাদের দাবিগুলো প্রার্থীর কাছে তুলে ধরেন এবং ভবিষ্যতে এসব সমস্যা সমাধানে সহযোগিতা চান।
সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক জানবার হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুসহ বিভিন্ন ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সভায় ব্যবসায়ীদের সমস্যাগুলো শোনেন এবং তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখা হবে যাতে তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 

















