ঢাকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ করেছে ৫৩ বিজিবি

রনি রজব:

গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ৭টি গরু জব্দ করেছে।

অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এছাড়া চরবাগডাংগা বিওপি হতে সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি গরু এবং বাখেরআলী বিওপি হতে সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর এলাকা থেকে ৫টি গরু জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরুর আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাম্প্রতিক সময়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ করেছে ৫৩ বিজিবি

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :