ঢাকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ জিয়াউর রহমান:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবাদেরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আজিজুল (৩০)। তিনি দৌলতপুর উপজেলার ইসলামপুর এলাকার তায়েজ উদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, আজিজুল দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে আজিজুলের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে উদ্ধারকৃত অস্ত্রসহ ওই ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, বিজিবির অভিযানে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় অবৈধ অস্ত্রসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :