মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ভোটার তথ্যকে ভোটারের হাতের নাগালে পৌঁছে দিতে ওয়েবসাইট এবং মুঠোফোন অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্মার্ট ভোটার আ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং Smart Voter Info BD অ্যাপের মাধ্যমে সহজেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নিজের জন্ম তারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সার্চ দিলেই মিলবে ভোটার স্লিপ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। এর ফলে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান নিশ্চিত করতে পারবেন।
এ সময় অ্যাপের মাধ্যমে কিভাবে একজন ভোটার স্মার্ট ভোটার স্লিপ দেখে ভোট দিতে পারবেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। যেখান থেকে ভোটার নিজের জন্ম তারিখ, ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড লিখে সার্চ দিলে ভোটার তথ্যসহ ভোটার স্লিপ পাওয়ার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়।
সংবাদ সম্মেলন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি 

















