ঢাকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পুষ্টি উন্নয়ন ও দারিদ্র বিমোচনের সাথে বেকারত্ব হ্রাসে মাশরুম চাষের গুরুত্ব অপরিসীম -মহাপরিচালক

মানিক কুমার দাস:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম বলেন, মানবদেহের পুষ্টি চাহিদা পূরণসহ মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাস করে দেশের বেকারত্ব দূর করা সম্ভব। মাশরুম চাষে ফসলী জমির প্রয়োজন হয় না, তাই ঘরের কোণায় চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো যায়। হালাল, পুষ্টি ও ঔষধী গুণসম্পন্ন মাশরুম চাষ এবং বিপণনে দেশের বিপুল জনগণ উপকৃত হবে।

“সুস্থ সবল দেহ চান, নিয়মিত মাশরুম খান” স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কৃষকের কাছে এটি লাভজনকভাবে উপস্থাপন করতে পারলে মাশরুম চাষের প্রসার ঘটবে। বিভিন্ন মেলায় মাশরুমের পণ্য প্রদর্শন ও বিক্রির সুব্যবস্থা করা দরকার। এছাড়া, মাশরুম চাষীদের উন্নয়নে ব্যয় কমাতে সেচ কমিটির মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের বিদ্যুৎ বিল সুলভ মূল্যে প্রদান করার পরামর্শ দেন। তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে খাদ্য তালিকায় মাশরুমের পণ্য সরবরাহের তাগিদ দেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের অতিরিক্ত পরিচালক মোঃ খইরুদ্দিন মোল্যার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ নজরুল ইসলাম, পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ মাশরুম চাষ প্রকল্পের পরিচালক আক্তার জাহান কাকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান, ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ বাবলু কুমার সুত্রধর।

এ সময় বক্তারা বলেন, মাশরুমজাত পণ্য বাজারজাত করাসহ রপ্তানি করা হচ্ছে। মাশরুম চাষে জেলায় ৪৪ জন উদ্যোক্তা তৈরি হয়েছে এবং ৩০ জন সহযোগী প্রস্তুতকারী কাজ করছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাশরুম চাষ বৃদ্ধি ও উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য মাঠ দিবস, মেলা, অনলাইন প্ল্যাটফর্মে প্রচার-প্রচারণাসহ প্রদর্শনীর নানা উদ্যোগ চলমান রয়েছে।

এছাড়াও আঞ্চলিক কর্মশালায় অন্যান্য উপপরিচালকগণ, ফরিদপুর ও রাজবাড়ি জেলার কৃষিকর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং মাশরুম চাষীরা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধান অতিথিসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ সদর উপজেলার অম্বিকাপুরে পেঁয়াজ বীজ চাষী সাহিদা বেগমের পেঁয়াজের দানা ক্ষেত পরিদর্শন করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

পুষ্টি উন্নয়ন ও দারিদ্র বিমোচনের সাথে বেকারত্ব হ্রাসে মাশরুম চাষের গুরুত্ব অপরিসীম -মহাপরিচালক

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :