ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মিজান উর রহমানঃ

ফরিদপুরের পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে। শনিবার (তারিখ ৩১ জানুয়ারী ২০২৬) সকাল ১০টায় ফরিদপুর পুলিশ লাইন মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের অনুষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ কাইয়ুম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণাক ফরিদপুরের সভানেত্রী কামরুন নাহার পপি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর এবং ভারপ্রাপ্ত আরআই মোহাম্মদ ঈসা প্রমুখ।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, মশাল দৌড় ও কুচকাওয়াজের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মোট ১৯টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথি, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, পুরুষ ও মহিলা পুলিশ সদস্য এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আশুতোষ গুহ।  অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

ফরিদপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :