শেখ সাইদুল ইসলাম প্রবীন:
কুষ্টিয়ার খোকসায় রেললাইনের পশ্চিম দিকে ফারুকের বাড়ি থেকে ককটেল তৈরীর সময় দুইজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। এরা দুইজন হলেন খোকসা উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫), রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীব (৪০)।
শুক্রবার রাত ৮টার দিকে খোকসা থানা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে ককটেল তৈরীর সময় দুজনকে গ্রেফতার করেন।
এ সময় খোকসা থানা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে খোকসা রেলওয়ে স্টেশনের পশ্চিমে রেলওয়ের পাশে ফারুকের বাড়িতে অভিযান পরিচালনা করি। এই সময় ৩ টি ককট্টেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ হাসান ও রাজিব নামে ২ জনকে গ্রেফতার করি।”
তিনি আরো বলেন, “আমার ধারণা করছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য এই ককট্টেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি বলেন, “হাসান ও রাজিবের নামে একাধিক মামলা আছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি।
তিনি আরো বলেন, “তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে বলে আমরা মনে করছি। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা ওসি (তদন্ত) মোশারফ হোসেন।”
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 

















