মোঃ জিয়াউর রহমান:
কুষ্টিয়ার দৌলতপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে তাদের টহল কার্যক্রম শুরু করেছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় দায়িত্ব পালন করছে।
নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে দৌলতপুর উপজেলায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ২২টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে।
চেকপোস্টগুলোতে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত টহল ও এপিসি গাড়ি ব্যবহার করে বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, মোট ১৪.৫ প্লাটুন বিজিবি কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, “আমরা সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি এবং আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সর্বোচ্চভাবে সচেষ্ট রয়েছি।”
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

















