ঢাকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবিরও ছাত্রলীগের ভেতরে থেকে ত্রাসের রাজত্ব করেছে -আবিদুল ইসলাম

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ দুঃশাসনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত অন্যায়-অনাচার হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ এবং অর্ধেক করেছে শিবির। ছাত্রলীগকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিল। ছাত্রলীগ যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে, একইভাবে গুপ্ত শিবিরও ছাত্রলীগের ভেতরে থেকে ত্রাসের রাজত্ব করেছে। কারণ তারাই ৫ আগস্ট পরবর্তীতে দেশের রাজনীতির মাঠকে উত্তপ্ত করেছে।

শুক্রবার দুপুরে কবর জিয়ারত শেষে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদীসহ কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে আবরার ফাহাদ, ইলিয়াস, ওসমান হাদীসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

শিবিরও ছাত্রলীগের ভেতরে থেকে ত্রাসের রাজত্ব করেছে -আবিদুল ইসলাম

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :