ঢাকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাড়ি নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদাদাবি, মামলায় কারাগারে যুবক

আব্দুল হামিদ মিঞা:

চুরি ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকলেও স্থানীয় প্রভাবশালী নেতাদের আশ্রয়ে থাকায় এতদিন তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সম্প্রতি এক কলেজ শিক্ষকের বাড়ি নির্মাণকাজে বাধা দিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করার সময় টিপু সর্দার (৩০) হাতেনাতে ধরা পড়েন।

শুক্রবার (৩০-০১-২০২৬) তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে। একই পৌরসভার আড়ানী বাজার এলাকার কলেজ শিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী কলেজ শিক্ষক শফিকুল ইসলাম জানান, তিনি আড়ানী পৌর বাজারের পাশে নতুন ভবন নির্মাণের কাজ করছেন। গত বৃহস্পতিবার বিকেলে টিপু সর্দার একটি মোটরসাইকেলযোগে তার বাড়িতে এসে মিস্ত্রীদের নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। কারণ জানতে চাইলে বিএনপির এক সিনিয়র নেতার নাম ভাঙিয়ে তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন টিপু সর্দার। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি তাকে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে রক্ষা করেন।

ওই ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঘা থানার উপ-পরিদর্শক হারুন ইসলাম। লোকজনের ভিড় ও চিৎকার শুনে তিনি সেখানে থেমে যান। পরে ভুক্তভোগীসহ স্থানীয় লোকজনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে টিপু সর্দারকে থানায় নিয়ে আসেন। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে টিপু সর্দার আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কোনো পদ-পদবিতে না থাকলেও দাপুটে হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। দেশের পটপরিবর্তনের পর বিএনপির কতিপয় নেতাদের ছত্রছায়ায় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পথচলা শুরু করেন।

এ বিষয়ে জানতে চাইলে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, অনেকেই দল পরিবর্তন করছে। তবে টিপু সর্দার নামে কোনো ছেলেকে তিনি চেনেন না এবং তিনি দলের লোকজনের সঙ্গে চলাফেরা করেন কি না, সেটাও তার জানা নেই।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, টিপু সর্দারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। তিনি এলাকার লোকজনের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত নন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

বাড়ি নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদাদাবি, মামলায় কারাগারে যুবক

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :