মানিক কুমার দাসঃ
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিদ্যালয়ের সভাপতি মিন্টু বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, প্রয়াস ফরিদপুরের সাধারণ সম্পাদক জেলা স্যানিটারি ইন্সপেক্টর (সিভিল সার্জন অফিস) মোহাম্মদ বজলুর রশিদ প্রয়াস ফরিদপুরের সভাপতি দীন মোহাম্মদ দিলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকালে জাতীয় সংগীত পরিবেশনা, পায়রা উড়ানো, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 

















