মোঃ নাঈম ইসলামঃ
রংপুর সিটি কর্পোরেশনের রাধাবল্লভ এলাকার সালেমা গলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি দোকানদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদকর্মীরাও অভিযুক্তদের তোপের মুখে পড়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাধাবল্লভ এলাকার সালেমা গলিতে মুদি দোকানদার রেজাউলের সাথে কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল ও এলাকার কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
আহত শিক্ষার্থীরা হলেন— ১) আলিফ আল ইমরান: শিক্ষার্থী, আর আই টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট; ২) শাহাদাত হোসাইন: শিক্ষার্থী, রংপুর সরকারি কলেজ; ৩) শিহাব সরকার: শিক্ষার্থী, রংপুর সরকারি কলেজ। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনে সেখানে উপস্থিত হলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত রেজাউল ও তার সহযোগীরা সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন এবং তাদের সাথে চরম অশালীন আচরণ করেন। এসময় সংবাদকর্মীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
এই ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের ওপর হামলার বিচার দাবি করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মোঃ নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি 





















