ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজ সরস্বতী পূজা

প্রদীপ্ত চক্রবর্তী:

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম জনপ্রিয় ধর্মীয় পর্ব সরস্বতী পূজা আজ শুক্রবার। বিদ্যা, জ্ঞান, কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেবী সরস্বতীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবী সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

“সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমোহস্তুতে”

এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন। অর্চনা শেষে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন।

সরস্বতী পূজায় অভ্র, আবীর, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষসহ নানা উপাচারের প্রয়োজন হয়। পূজার দিনে সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণ (পূর্বপুরুষদের স্মরণ) করা হবে।

সনাতন শাস্ত্রমতে, চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা শুভ্রবর্ণা, বীণা ধারিণী, চন্দ্রের শোভাযুক্ত দেবীই হলেন সরস্বতী। বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ তিথি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত।

অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন ভক্তরা। রাজধানী ঢাকা সহ সারাদেশে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় অস্থায়ী মণ্ডপে মহাসমারোহে পূজার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মন্দির ও মণ্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।

এছাড়াও দিনব্যাপী প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

আজ সরস্বতী পূজা

আপডেট টাইম : ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :