সোহাগ কাজীঃ
মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের হাতে এক ছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিয়মিত গাঁজা সেবনে বাধা দেওয়ায় বহিরাগতদের সঙ্গে ছাত্রদের কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে সহিংস হামলায় রূপ নেয়।
জানা গেছে, মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে কিছু বহিরাগত নিয়মিত গাঁজা সেবন করত। কলেজছাত্ররা এই অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডে বাধা দিলে বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
এই হামলায় কলেজের একজন ছাত্র গুরুতর আহত হয়েছেন। সাধারণ ছাত্রছাত্রীদের সূত্রে জানা যায়, আহত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা নিয়ে ক্যাম্পাসে উদ্বেগ রয়েছে।
এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা সম্মিলিতভাবে ঘোষণা করেছেন যে, যতদিন না পর্যন্ত এই হামলার সঠিক বিচার ও বহিরাগত সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিজেদের ও সহপাঠীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে বহিরাগতদের প্রবেশ বন্ধে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
সোহাগ কাজী, মাদারীপুর সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 





















