সোহাগ কাজীঃ
মাদারীপুর শহরের জজ কোর্ট গোলাবাড়ি এলাকায় বাড়ির পাশের ডোবায় পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির নাম আব্দুর রহমান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুর রহমান, বয়স আনুমানিক দেড় বছর। সে ওই এলাকার ট্রাকচালক শাকিব সরদারের ছেলে। ঘটনার সময়: জানা যায়, আজ ২৯ নভেম্বর, শুক্রবার, সকাল দশটার দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল।
স্বজনদের তথ্য অনুযায়ী, শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির পাশের ডোবার ধারে চলে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে পানিতে পড়ে যায়।
বেশ কিছুক্ষণ পর শিশু আব্দুর রহমানের মরদেহ ডোবার পানিতে ভেসে ওঠে। স্বজনরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 





















