ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডাসারে ভ্যান চালকের জমি দখলে নেয়ার অভিযোগে আদালতে মামলা

অপি মুন্সীঃ

মাদারীপুরের ডাসারে আঃ ছত্তার শরীফ নামে এক অসহায় ভ্যান চালকের জমি দখলে নেয়ার অভিযোগে প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমি আইনে আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এদিকে মামলা করায় ওই ভ্যানচালকের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে প্রভাবশালীরা। এতে করে ওই ভ্যান চালক পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাগেছে এমন চিত্র।

.

মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের মৃত হাকিম শরীফের ভ্যানচালক ছেলে আঃ সত্তার শরীফের জমি দখল করে পাকা স্থাপনার নির্মাণ কাজ শুরু করেন একই বাড়ির জুয়েল শরীফ, আজিজুল বেপারীসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। পরে এ ঘটনায় স্থানীয় সালিশরা মিমাংসার চেষ্টা করেও তা সফল হয়নি। উপায়অন্ত না পেয়ে ভ্যান চালক আঃ ছত্তার শরীফ বাদী হয়ে জুয়েল শরীফ, আজিজুল বেপারী, কহিনুর বেগম ও ফাহিমা বেগমসহ ৫জনকে আসামি করে মাদারীপুর আদালতে একটি ভূমি আইনে মামলা দায়ের করেন। মামলা করায় প্রভাবশালীরা ক্ষিপ্ত হয়ে আরো দ্রুত গতিতে নির্মাণ কাজ চালিয়ে আসছেন।

.

ভূক্তভোগী ভ্যান চালক আঃ ছত্তার শরীফ বলেন, আমার জমি দখল করে জুয়েল শরীফ, আজিজুল বেপারীসহ বেশ কয়েক জন মিলে পাকা স্থাপনার কাজ শুরু করেন। প্রভাবশালীরা সালিশদের কথা না মানায় আমি জুয়েল শরীফ, আজিজুল বেপারী, কহিনুর বেগম ও ফাহিমা বেগম সহ ৫জনকে আসামি করে আদালতে ভূমি আইনে একটি মামলা দায়ের করেছি। আমি মামলা করায় ওই প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।

.

অভিযুক্ত কহিনুর বেগম ও ফাহিমা বেগম বলেন, আমরা আমাদের জমিতে কাজ করতেছি। স্থানীয় সালিশ মো. মহসিন মাওলানা জানান, আমারা উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য অনুরোধ করেছি।

.

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এহতেশামুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরির্দশন করেছে। এবং উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাথার জন্য বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

ডাসারে ভ্যান চালকের জমি দখলে নেয়ার অভিযোগে আদালতে মামলা

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :