ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ‌ও আলোচনা সভা ‌ অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‌ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা ‌, ট্রান্সপারেন্সি ‌ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ উপলক্ষে ‌ ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ‌ সার্বিক ‌ মোহাম্মদ ইয়াসিন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ‌ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ‌ ইসরাত জাহান, ‌মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ হাসেম আলী, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান , মহিলা অধিদপ্তরের ‌ উপ-পরিচালক মাশউদা হোসেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফ ডি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, রঙিন সুতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী সোনিয়া রহমান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই ‌ নারীর জাগরনের উপর ‌ দুটি গান পরিবেশন করা হয়, এ বছর দিবসের ‌ তাৎপর্য ছিল অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।

উপলক্ষে ‌ আলোচনা সভায় ‌ বক্তারা ‌ নারী দিবসের ‌ তাৎপর্য তুলে ধরে ‌ আলোচনা করেন। বক্তারা বলেন ‌ নারী ও পুরুষ ‌ সমানতালে কাজ করলে ‌ দেশের উন্নয়ন ‌ সম্ভব। বক্তারা বলেন ‌ বাংলাদেশের মেয়েরা ‌ শিক্ষায় অনেক ‌ এগিয়ে গেছে ‌। তারা ‌ সর্বস্তরে ‌ ভালো করছে। ‌ এক্ষেত্র ‌তাদের আরো এগিয়ে যেতে হবে ‌।

তারা বলেন ‌ বিশ্বের উন্নত দেশের সাথে তাদের ‌‌ তাল মিলিয়ে চলতে হবে। পাশাপাশি দেশ গঠনে ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমাদের নারীর প্রতি ‌ দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তাদের ‌ সম্মান করতে হবে । অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ পাঁচটি ক্যাটাগরিতে ২৮৪ জন কে ‌ মোট ‌ ২৬ লক্ষ ৩৯ হাজার ৭০০ টাকার চেক ‌ প্রদান করা হয়। এ সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা বৃন্দ ‌‌ এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

এর আগে ‌ নারী দিবস উপলক্ষে ‌ ‌ একটি রেলি ‌ জেলা‌ প্রশাসক কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে ‌ শেষ হয়। এরপর ‌ বেলুন ফেসবুক উড়িয়ে ‌‌ এর উদ্বোধন করেন ‌ জেলা প্রশাসক ‌ কামরুল হাসান মোল্লা ‌।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ‌ও আলোচনা সভা ‌ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :