ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৫০ বছর বয়সে মা হলেন নাওমি

ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল কন্যা সন্তানের মা হয়েছেন। ৫০ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন। অথচ এর আগে ঘুণাক্ষরেও তিনি সন্তানসম্ভবা হওয়ার কথা জানাননি! তাই চমকে গেছেন ভক্তরা।

ইনস্টাগ্রামে শেয়ার করা নাওমির ছবিতে দেখা যাচ্ছে, তুলতুলে দুটি পা তার একহাতের তালুতে। এর ক্যাপশনে লেখা, ফুটফুটে সুন্দর একটি আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। জীবনে এই কোমল প্রাণকে পেয়ে আমি সম্মানিত। এটা ভাষার প্রকাশ করা যাবে না। আমার পরীটার সঙ্গে চিরকালের বাঁধন ভাগাভাগি করবো।

এর চেয়ে ভালো লাগা আর হয় না। নাওমির মা ভ্যালেরি মরিস ক্যাম্পবেল একই ছবি শেয়ার করে লিখেছেন ইনস্টাগ্রামে, আমি দারুণ উচ্ছ্বসিত। নানি হওয়ার জন্য মুখিয়ে ছিলাম।

২০১৭ সালে লন্ডনের বিনামূল্যের পত্রিকা ইভেনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে নাওমি মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তিনি তখন বলেন, সবসময় মা হওয়ার কথা ভাবি। এখন বিজ্ঞান এগিয়ে যাওয়ায় মন চাইলেই তা হতে পারবো বলে মনে হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীর ঢাকের হাট: ৪০০ বছরের ঐতিহ্য

error: Content is protected !!

৫০ বছর বয়সে মা হলেন নাওমি

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
অনলাইন বিনোদন ডেস্কঃ :