ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর চিনিকল

২০২১-২২ আখরোপন মৌসুম উদ্বোধন

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২১-২০২২ আখ রোপন মৌসুম উদ্বোধন করা হয়েছে। বুধবার রোপন মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রধান (ইক্ষু সম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির।

এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মহা ব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি মির্জা মুরাদ হোসেন, শ্রমজীবী ইউনিয়নের সদস্য শরিফুল ইসলাম, উপ সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মেহেদি হাসান, ইক্ষু উন্নয়ন সহকারী মনিরুজ্জামান, অনিমেষ দাস, মাসুদ আলী মৃধা, আখ চাষী নেতা মজিবুর রহমান , আলম মোল্যা সহ আখ চাষীরা উপস্থিত ছিলেন।

মিলসগেট সাবজোনের ১ নং ইউনিটের আলম মোল্যা, ৯ নংইউনিটের দাউদ মোল্যা, বিশিষ্ট আখচাষী মোতালেব ফকির, ৬ নং ইউনিটের মো. শাহিন মিয়া, ১৩ নং ইউনিটের আব্দুল হাই বাশি মিয়ার জমিসহ রোপা পদ্ধতিতে (এসটিপি) ৭২ টি ইউনিটে আখ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়।
চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, চলতি রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একযোগে আজ উদ্বোধন করা হলো।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল কর্পোরেশনের প্রধান (ইক্ষু সম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির বলেন, সরকার চিনি শিল্পকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ফরিদপুর চিনিকল একটি জাতীয় সম্পদ। এটিকে রক্ষা করতে বেশি করে আখ রোপন করতে হবে। সারও অন্যান্য উপকরণ খুব দ্রুত চাষীদেরকে সরবরাহ করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা জানান, ফরিদপুর চিনিকল একটি সম্ভবনাময় প্রতিষ্ঠান। এটিকে টিকিয়ে রাখতে প্রধান কাঁচামাল আখ রোপন বাড়াতে হবে। সে লক্ষ্যে আমার কাজ করছি।
শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু জানান, চিনিকল বন্ধের আতংকে গত বছর চাষীরা আখ রোপনে আগ্রহ হারিয়ে ফেলেছিল। মিলটি চালু থাকবে এ সংবাদে চলতি মৌসুমে চাষীদের মাঝে আখচাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

ফরিদপুর চিনিকল

২০২১-২২ আখরোপন মৌসুম উদ্বোধন

আপডেট টাইম : ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধিঃ :