ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

১৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন আজ

♦ এ সম্মেলনেই নির্বাচন করা হবে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির ♦ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে অনুকূল পরিবেশ পরিস্থিতিতে দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা।

আজ রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এ সম্মেলনেই নির্বাচন করা হবে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির। মহানগর উত্তরের রুকনরা তাদের গোপন ভোটে মহানগর উত্তরের নতুন আমির নির্বাচন করবেন। তবে দলীয় নিয়ম অনুযায়ী, কেউ আমির পদে নিজে থেকে প্রার্থী হবেন না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রুকনরা পছন্দের নেতার নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলবেন। মহানগর উত্তরের আমির নির্বাচনে ১০ হাজারের বেশি রুকন এতে অংশ নেবেন। সর্বোচ্চ যিনি ভোট পাবেন, তিনি আমির হিসেবে নির্বাচিত হবেন।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে বড় পরিসরে অভিন্ন ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর পরিবেশ পরিস্থিতির কারণে প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করা সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ

error: Content is protected !!

১৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন আজ

আপডেট টাইম : ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
সময়ের প্রত্যাশা অনলাইন ডেস্ক :