ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১৬ বছর পর নড়াইল পৌর বিএনপির কাউন্সিল

খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, জেলা প্রতিনিধি নড়াইল

দীর্ঘ ১৬ বছর পর নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোটারদের সরাসরি ভোটে তেলায়েত হোসেন বাবু সভাপতি, খন্দকার ফসিয়ার রহমান সাধারণ সম্পাদক এবং ইবাদত মিনা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, নির্বাচন কমিশনার এডভোকেট তারিকুজ্জামান লিটু বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচন পর্যবেক্ষণ করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। কাউন্সিলে মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে ৬২৫ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই তিনজন সমঝোতার ভিত্তিতে খুব শীঘ্র ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এদিকে, এ কাউন্সিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসাহ উদ্দীপনা ছিল। প্রার্থীদের পক্ষে প্রতিদিনই পাড়া মহল্লায় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার শোডাউন চলছিল।

এছাড়া, প্রত্যেক প্রার্থী নিজেদের অবস্থান জানান দেবার জন্য প্রচার মাইক বের করেন। জানা গেছে, গত বছরের (২০২৪) ২৩ অক্টোবর নড়াগাতি থানা, ২৬ অক্টোবর লোহাগড়া পৌর ও থানা, ২৭ অক্টোবর নড়াইল সদর থানা এবং ১৭ নভেম্বর কালিয়া পৌর ও থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ জেলার ৭টি ইউনিট বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই এ ৭টি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জানান, দলীয় নির্দেশে জেলার ৭টি ইউনিটের কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষীত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে। কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে আগামী ৫ ফেব্রুয়ারী জেলা বিএনপির সম্মেলন করার। আমরা আশা করছি ৭টি ইউনিটের মতো জেলা বিএনপির সম্মেলনও সফলভাবে সম্পন্ন হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাঁচা সড়কে চরম দুর্ভোগ

error: Content is protected !!

১৬ বছর পর নড়াইল পৌর বিএনপির কাউন্সিল

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, জেলা প্রতিনিধি নড়াইল :