ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এই সময় তাদের কাছ থেকে ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।এ ব্যাপারে থানায় আজ ৩সেপ্টেম্বর রবিবার সকালে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের হয়েছে।

ভেড়ামারা থানা পুলিশ উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেছে।এই সময় তার কাছ থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। থানায় মামলা হয়েছে। মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২০২৩। সে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত শামসের  আলীর ছেলে।

ভেড়ামারা থানার এসআই (নিঃ) হাফিজুল ইসলাম, ভেড়ামারা থানাধীন চন্ডিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সুমন আলী (৩৫), সে  চন্ডিপুর পশ্চিমপাড়া গ্রামের আতর আলী ছেলে। তার কাছ থেকে ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।  মামলা নং-০৪, তারিখ-০৩/০৯/২০২৩।

একই দিন অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মিন্টু মিয়া, ভেড়ামারা থানাধীন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গোহাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শুকুরুজ্জামান (২৫), পিতা-মৃত রোকুজ্জামান, সাতবাড়িয়া গোহাটপাড়া গ্রামে বাড়ি। তার কাছ থেকে ৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।  মামলা নং-০৫,তারিখ ০৩/০৯/২০২৩।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম  জানিয়েছেন, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী উদ্ধারে বিশেষ অভিযান সহ চুরি এবং যেকোনো প্রকার  অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :