ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১৫৬ ঐতিহাসিক ফুটেজ পাচ্ছে বাংলাদেশঃ -তথ্যমন্ত্রী

-তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)।

বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ আর্কাইভ থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাসহ দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ১৫৬টি দুর্লভ ফুটেজ পাচ্ছে বাংলাদেশ। এসব সংগ্রহ দেশের স্বাধীনতার ইতিহাস সংরক্ষণে অত্যন্ত সহায়ক হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মাল্টিমিডিয়া আর্কাইভের বিশ্বখ্যাত সংস্থা ‘ব্রিটিশ পাথে’র দপ্তরে তাদের সঙ্গে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. হাছান বলেন, ‘দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পে’র আওতায় এ স্মারক অনুসারে বাঙালির দীর্ঘ ২৩ বছরের স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধের ১৫৬টি গুরুত্বপূর্ণ ফুটেজ পাবে ফিল্ম আর্কাইভ।

১৯৭৫ সালের পর দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের যেসব ফুটেজ ধ্বংস করা হয়েছিল সেগুলোসহ আরও অনেক ঐতিহাসিক ফুটেজ এ চুক্তি হওয়ায় পাওয়া যাবে। এসব ফুটেজ বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন তথ্যমন্ত্রী।

ব্রিটিশ পাথের প্রধান নির্বাহী আলস্টেয়ার হোয়াইট এই ফুটেজ সংগ্রহকে বাংলাদেশের মানুষ ও তাদের মুক্তি সংগ্রামের জন্য সম্মানের বলে বর্ণনা করেন। তথ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রকল্প পরিচালক ড. মোফাকখারুল ইকবাল ও ব্রিটিশ পাথের প্রধান নির্বাহী এ স্মারকে স্বাক্ষর করেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশেক উন-নবী চৌধুরী, মিনিস্টার (রাজনৈতিক) নাসরিন মুক্তি, কাউন্সেলর মাহফুজা সুলতানা, ফিল্ম আর্কাইভের সহকারী পরিচালক মনিরুজ্জামান, ব্রিটিশ পাথের কনটেন্ট ব্যবস্থাপক জেমস হয়েল এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লাখ টাকায় শুরু, ৫ বছরে আড়াই কোটি টাকার কোটপিনের ব্যবসা খালেদা বেগমের

error: Content is protected !!

১৫৬ ঐতিহাসিক ফুটেজ পাচ্ছে বাংলাদেশঃ -তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :