ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত, মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখার জাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত বলেন, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে। ৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১০ হাজার ৫৭০ জন শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :