দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
১১৯
বার পঠিত
হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক: দিনাজপুরের হিলিতে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর উর রশিদ, হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাকিমপুর মহিলা কলেজের শিক্ষক আবু তোরাব আলী, হাকিমপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, সাংবাদিক সোহেল রানা সহ আরও অনেকে। উল্লেখ্য, এই প্রতিষ্ঠান...
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:
দিনাজপুরের হিলিতে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর উর রশিদ, হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাকিমপুর মহিলা কলেজের শিক্ষক আবু তোরাব আলী, হাকিমপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, সাংবাদিক সোহেল রানা সহ আরও অনেকে।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠান থেকে এবার ২৭ জন দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।