আপডেট টাইম :
০১:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
২৮৯
বার পঠিত
হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সাংসদ জিয়াউর রহমান
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানান তিনি। তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন; শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। আরও পড়ুনঃ গোমস্তাপুরে দুষ্কৃতকারীদের ছুড়ির আঘাতে নিহত ১ ও আহত ১ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানান তিনি।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন; শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।