হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.কে. আজাদের আয়োজনে তার ঝিলটুলিস্থ বাসভবনে আজ শনিবার বেলা সাড়ে বারোটায় ফরিদপুর জেলা,ও শহর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মানে এক ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কে এম সেলিম, সহ সভাপতি মঈনউদ্দিন আহমেদ মানু, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন অর্কসহ এ সময় জেলা ও শহর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা- কর্মীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গত মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এ কে আজাদ কতৃক সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সমূহে অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে তাই এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে যোগ্য প্রার্থী বাছাই করা জরুরি। যিনি মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন তাঁকেই মনোনয়ন দেওয়া উচিৎ। ফরিদপুরের কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতা- কর্মীরা এ কে আজাদের সাথে অনেকের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে; যা অত্যান্ত দুঃখজনক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর আসন থেকে এ কে আজাদকে মনোনয়ন দেওয়া জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 

























