ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাসনাত আবদুল্লাহসহ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

রনি আহমেদ রাজুঃ

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে বলেও দাবি করা হয়েছে।

শনিবার এনসিপি ইউকে অ্যালায়েন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

এনসিপির দাবি, এ ধরনের অভিযোগের মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় অপচয়ের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সংগঠনটি অভিযোগ করেছে যে, আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং জননিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার মতবিনিময় কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তবে এ অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

হাসনাত আবদুল্লাহসহ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :