ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হার্ডিঞ্জ ব্রিজের কাছ থেকে জেলের জালে উঠলো কুমির

কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের কাছ থেকে সজল নামে এক জেলের মাছধরা জালে উঠলো ঘড়িয়াল প্রজাতির কুমির। শুক্রবার (৪ নভেম্বর) রাত নয়টার পরে কুমিরটি নদীতে অবমুক্ত করা হয়। ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার বাহিরচর ইউনিয়নের ইউ পি মেম্বার আসাদুজ্জামান কচি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বার দাগ গ্রামের জেলে সজল পদ্মা নদীতে মাছ মারার জন্য হার্ডিঞ্জ ব্রীজের কাছে পদ্মা নদীতে জাল ফেলে। কিছুক্ষণ পরেই জালের মধ্যে কুমির দেখতে পায় সে চিৎকার দেয়। পরে জেলেরা সংঘবদ্ধ হয়ে কুমিরটিকে সুকৌশলে ধরে নৌকার ওপর তোলে। পরে আমি উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম কে অবগত করি। সে খবর পেয়ে ঘটনা স্থলে আসে।

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সজলের জালে ধরা পরা ঘড়িয়াল প্রজাতির কুমির। পরে স্থানীয় জেলেরা ও উপস্থিত গণমান্য ব্যাক্তিদের সামনে রাত নয়টার সময় পদ্মা নদীতে কুমির টিকে অবমুক্ত করা হয়।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিভাগীয় বন কর্মকর্তা জি এম মো. কবির জানান, এটি সম্ভবত মিঠা পানির কুমির। কুমিরটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মতো। বাদামি রঙের এ কুমিরের ওজন প্রায় ৩৫ কেজি।

তার ধারণা গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় এটি নদী দিয়ে এখানে আসে। এর আগে এ ধরনের কোনো কুমির পদ্মায় দেখা যায়নি বলেও জানান তিনি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যায়। পরে বন বিভাগ এবং প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে আবার পদ্মা নদীতেই অবমুক্ত করে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

হার্ডিঞ্জ ব্রিজের কাছ থেকে জেলের জালে উঠলো কুমির

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :