ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

র‌্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান সহ নানান আয়োজনের মধ্যদিয়ে  নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার এএম উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি ও এএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ মো: গিয়াস উদ্দিন।
মাইজদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ উল্যাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সোলাইমান, সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সহ সভাপতি এএসএম মুজাহিদ ইসলাম, চরকিং দাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দাস, শহর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এএফএম সামছুদ্দিন, হাতিয়া প্রেস ক্লাবের আহবায়ক জিএম ইব্রাহীম প্রমূখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেসরকারি শিক্ষকেরা তাদের পেশাকে জাতীয়করণ ও সার্বজনীন বদলির লক্ষ্যে দীর্ঘদিনের আন্দোলন অব্যাহত রেখেছেন। আজ বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সবার ঐকান্তিক দাবি বর্তমান সরকারের সময়ে তাদের এই দাবি আলোর মুখ দেখবে।
আলোচনা সভা শেষে গুণী শিক্ষক হিসেবে বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ মো: গিয়াস উদ্দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি হাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ‘গুণী শিক্ষক সম্মাননা ক্রেস্ট’ প্রদান করা হয়.

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের মীমাংসা

error: Content is protected !!

হাতিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :