ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে সারের কোনো সংকট নেই: কৃষি বিভাগ

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী জেলায় চলতি মৌসুমে রাসায়নিক সারের কোনো সংকট নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরকারিভাবে ও প্রশাসনের দাবি অনুযায়ী রাজশাহীতে সারের কোনো সংকট নেই। গত বছরের চেয়ে এ বছর রাজশাহীতে বেশি সার বরাদ্দ করা হয়েছে। তবে বাস্তবে কৃষকদের সার পাওয়া নিয়ে ভোগান্তির নানা কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম মাসের বরাদ্দ মাসে না নিয়ে একই দিনে সব সার নেওয়ার মানসিকতা, আবার কৃষকের কাছে বেশি দামে সার বিক্রি করার উদ্দেশ্যে সার সংগ্রহ করা এবং সরকারি বরাদ্দ অনুযায়ী সার ব্যবহার না করে অতিরিক্ত সার ব্যবহার করার প্রবণতাকে দায়ী করা হচ্ছে। স্থানীয়রা বলেন, গুדামে সার বরাদ্দ ও মজুত আছে, তবে অতিরিক্ত ভিড় ও স্থানীয় রাজনৈতিক বা প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, পুষ্টিগুণসমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত একবিঘা আলু চাষে সরকারিভাবে ইউরিয়া সার ২০ কেজি, ডিএপি ১৫ কেজি, এমওপি ১০ কেজি ও টিএসপি সার ১০ কেজি করে বরাদ্দ করা হয়েছে। এ পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে আলু চাষ করা হলে সেই আলুর মান ভালো ও স্বাস্থ্যসম্মত হবে, এর বেশি পরিমাণ সার ব্যবহার করলে সেই আলু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু একবিঘা আলু চাষে কৃষকেরা এক বস্তা (৫০ কেজি) ডিএপি, এক বস্তা টিএসপি, এক বস্তা এমওপি এবং এক বস্তা ইউরিয়া সার ব্যবহার করছে। এদিকে একইভাবে ধান, গম, সরিষা, পেঁয়াজসহ প্রতিটি ফসল উৎপাদনে কৃষকেরা সরকারি বরাদ্দের বেশি পরিমাণ সার ব্যবহার করছে। এছাড়াও মাছ চাষের জন্য সার বরাদ্দ না থাকলেও মাছ চাষে সার ব্যবহার করা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, শীতকালীন ফসলের চাষাবাদের সময় ডিলারদের দোকানে দীর্ঘ লাইন ধরেও চাহিদার তুলনায় অনেক কম সার পাচ্ছেন। এই দাবি সঠিক নয় কারণ তারা সরকারি বরাদ্দের বেশি সার নিতে গিয়ে এমন বিড়ম্বনার শিকার হচ্ছেন। কৃষি মন্ত্রণালয় ও বিভাগীয় প্রশাসনের দাবি গোডাউনে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার মজুত রয়েছে এবং সারের কোনো সংকট নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে আলু, প্রায় ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে গম, প্রায় ৫৫ হাজার হেক্টর জমিতে সরিষা ও প্রায় ২১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হবে।

এদিকে জেলায় নভেম্বর মাসে সারের বরাদ্দ রয়েছে ইউরিয়া ৭ হাজার ৬১ মেট্রিক টন, ডিএপি ৯ হাজার ২৫৮ মেট্রিক টন ও উপবরাদ্দ ২০০ মেট্রিক টন, এমওপি ৫ হাজার ৭৩০ মেট্রিক টন ও উপবরাদ্দ ৩০০ মেট্রিক টন এবং টিএসপি ৩ হাজার ৯৩৬ মেট্রিক টন ও উপবরাদ্দ ১০০০ মেট্রিক টন। যা গত বছরের চেয়ে বেশি। তাহলে সার সংকটের অভিযোগ কতটা যৌক্তিক?

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন বলেন, ফসল উৎপাদনের জন্য কৃষকদের যতটুকু সার প্রয়োজন, সরকারের কাছে তার পর্যাপ্ত মজুত রয়েছে। তাই সার নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে এবং আতঙ্কিত না হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান

error: Content is protected !!

রাজশাহীতে সারের কোনো সংকট নেই: কৃষি বিভাগ

আপডেট টাইম : ২ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :