ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ নভেম্বর) সকালে আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর গ্রামের কামরুল ইসলামের পুত্র রাবিক হোসেন (৩৩), নলপুকুরিয়া গ্রামের আলফাজের পুত্র সিদ্দিকুর রহমান (৪৫), সরনজাই ইউনিয়নের (ইউপি) শুকদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলমের পুত্র এন্তাজ আলী (৫০), কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের বজের মন্ডলের পুত্র হাবিল মন্ডল (৪৫), চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের জামাল উদ্দিনের পুত্র নাঈম ইসলাম (২২)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা তানোর থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলার নথিতে রাকিব ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর, এন্তাজ আলী ৩২ নম্বর, হাবিল মন্ডল ৩৩ নম্বর এবং নাঈম হোসেন ৩৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন। স্থানীয়ভাবে তারা আওয়ামী লীগ ও ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান

error: Content is protected !!

তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :