ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শ্যামনগরের গাবুরায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প ও দরিদ্র রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে ৯ নম্বর সোরা মধ্যপাড়া যুব কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে জটিল ও কঠিন রোগে আক্রান্ত নারী-পুরুষসহ মোট ১১০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদান করেন এমবিবিএস চিকিৎসক শেখ আরাফাত হোসেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর অর্থায়নে ব্রতী ধারাবাহিকভাবে প্রতি মাসে আটটি করে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজন করে আসছে। এসব ক্যাম্পে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ, স্বাস্থ্যসহায়ক প্রশিক্ষণ, প্রাথমিক যুবদক্ষতা প্রশিক্ষণ, রক্তের গ্রুপ পরীক্ষা, নেবুলাইজেশন, বিনামূল্যে অক্সিজেন সেবা, রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি নারী ও শিশুদের গাইনি চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্থল ক্লিনিক ও ভাসমান ট্রলারের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ছাড়া ব্রতী সমাজ কল্যাণ সংস্থা শিশু পুনর্বাসন, সুপেয় পানির পুকুর খনন, গৃহায়ন, আয়বৃদ্ধিমূলক উপকরণ প্রদানসহ মানবাধিকার, শিক্ষা ও বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়ে গাবুরা ইউনিয়নে দেড় যুগেরও বেশি সময় ধরে কাজ করছে।

দুর্গম ও দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্রতীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যাতায়াতব্যবস্থার সীমাবদ্ধতা ও চিকিৎসাসেবা প্রাপ্তির প্রতিবন্ধকতার কারণে যারা নিয়মিত চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাঁদের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প সহায়ক হয়ে উঠেছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিশু সুরক্ষা, শিক্ষা, পুনর্বাসন, সুপেয় পানি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা

error: Content is protected !!

শ্যামনগরের গাবুরায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :